উত্তরায় মাইক্রোবাসে আগুন: পুলিশ বলছে ‘যান্ত্রিক ত্রুটি’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরায় জসীমউদ্দিন রোডে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। আজ বুধবার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’।

2025-11-12T15:22:21+00:00
2025-11-12T15:22:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় মাইক্রোবাসে আগুন: পুলিশ বলছে ‘যান্ত্রিক ত্রুটি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম   (ভিজিট : ১১৭)
X

উত্তরায় জসীমউদ্দিন রোডে একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। আজ বুধবার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’।

এর আগে, একই দিনে সাভারের জিরাবো এলাকায় আলিফ পরিবহনের একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে উভয় বাসই পার্কিংয়ে থাকায় কোনো যাত্রী উপস্থিত ছিলেন না।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতেও আগুন লেগেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো দুর্বৃত্তের হস্তক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি। 




  বিষয়:   আগুন  বাসে আগুন  উত্তরা  যান্ত্রিক ত্রুটি 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy