এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

এবার রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

2025-11-12T19:25:39+00:00
2025-11-12T19:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৫১১)
X

এবার রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে রাজধানীর অন্তত তিনটি স্থানে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে রমনায় পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করে পুলিশ। 

অবশ্য মিরপুরের শাআলী এলাকায় বাসে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।





  বিষয়:   ধোলাইপাড়  বাসে আগুন  আগুন  বাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy