রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা

2025-11-15T20:43:14+00:00
2025-11-15T20:43:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৩১)
X

হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ। 

তিনি বলেন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ‌খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। ‌তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy