ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধানমণ্ডি ৩২ নম্বরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

2025-11-17T14:11:04+00:00
2025-11-17T14:51:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:১১ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ২:৫১ পিএম  (ভিজিট : ৮৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ধানমণ্ডি ৩২ নম্বরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে দুটি বুলডোজার ধানমণ্ডি-৩২ এ প্রবেশের চেষ্টা করলে রুখে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

সোমবার সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমণ্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তারা নিজেদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেন।

তাদের মধ্যে একজন নিজেকে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে বলেন, যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমণ্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আ.লীগের রাজনীতি আমরা আশা করছি, ধূলিসাৎ হয়ে যাবে।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy