মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা আহত

রাজধানী

মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আহত

2025-11-17T19:57:11+00:00
2025-11-17T19:57:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা আহত
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৪৭)
X

মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আহত হয়েছেন। হাউজিংয়ের সি ব্লক-এর ৩ নম্বর প্লটের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা রাসেদুল ইসলাম রাসেল জানান, রাত আনুমানিক ১০টার দিকে নবোদয় হাউজিংয়ের সি ব্লক-এর তিন নম্বর প্লটের ভেতর একটি দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম। এ সময় রাস্তা থেকে প্লটের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমার পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের আঘাত লাগে। পরে আমি ভয়ে এখান থেকে দৌড়ে আমার অফিসে চলে যাই।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, বাদীর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। পরে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি আমাদের থানা এলাকায় ঘটেছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy