মিরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি আমির, সম্পাদক জহির

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী মিরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় এক বিশেষ সাধারণ

2025-11-17T20:18:49+00:00
2025-11-17T20:18:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি আমির, সম্পাদক জহির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ৮৭)
X

রাজধানী মিরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধায় প্রেসক্লাবের  নিজস্ব কার্যালয় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।  

আমিরুজ্জামান আমিরকে সভাপতি ও এসএম জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটি ঘোষণা করেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা ও উপদেষ্টা তালুকদার রুমী। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি  মোঃ জাকির হোসেন মোল্লা (দৈনিক খবর বাংলাদেশ), সহ-সভাপতি মারুফ হায়দার (দৈনিক নতুন সময়), সেলিম রায়হান (দৈনিক খবর), এইচএম জামাল উদ্দিন (দি ডেইলি নিউজ স্টার), আজিজুল হাকিম (দৈনিক ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ (দৈনিক ভোরের চেতনা), কাজী ওবায়দুর রহমান (দৈনিক বাংলাদেশ), মীর আলাউদ্দিন (দিক দর্শন), মোঃ মুসা মিয়া আনন্দ টিভি, মোঃ মনির হোসেন (জনতার বাংলা), সহ-সাধারণ সম্পাদক মোঃ হেদায়েতউল ইসলাম নাসিম (বিডি আপডেট নিউজ ২৪ ডট কম), সাংগঠনিক সম্পাদক: মোঃ জাকির হোসেন শান্ত (দৈনিক জনজাগরণ),সহ-সাংগঠনিক সম্পাদক: মো.আলী মুবিন (দৈনিক আমাদের কন্ঠ), কোষাধ্যক্ষ: মোঃ রেজাউল করিম (অপরাধ সুত্র), দপ্তর সম্পাদক: আব্দুল করিম রনি (জাগোকণ্ঠ ডট কম), প্রচার সম্পাদক: কৌশিক আহমেদ (মুভি বাংলা টিভি), সহপ্রচার সম্পাদক: মোঃ মোশারফ হোসেন মনা (দৈনিক বিজনেস ফাইল), সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক: মোঃ মসিউর রহমান সুমন (দৈনিক পাঞ্জেরী),ক্রীড়া বিষায়ক সম্পাদক: কাজী শরিফ নেওয়াজ লালন(আজকের সমাচার) সাংস্কৃতিক সম্পাদক: ভুইয়া কামরুল ইসলাম সোহাগ (প্রতিদিনের খবর ২৪), ধর্ম বিষায়ক সম্পাদক: হাজী মোঃ হানজালা হিসেবে স্থান পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ মাজেদুল ইসলাম সবুজ (চ্যানেল ৭১ টিভি), মোঃ জুয়েল হোসেন (আনন্দ টিভি), মোঃ আসাদুজ্জামান নূর (এশিয়ান টিভি), মোঃ মিজানুর রহমান (আজকের সমাচার), মোঃ মাহাবুব আলম (দৈনিক নতুন সময়), যুবরাজ খান সবুজ (দৈনিক নতুন সময়), মোঃ মোখলেচুর রহমান শহিদ (বাংলা এ্যাফেয়ার্স), নুর হোসাইন ( দৈনিক ঢাকা প্রতিদিন), মোঃ রানা (চ্যানেল মুসকান), মোঃ সুমন খান (সংবাদ দিগন্ত), শরিফুল ইসলাম নাসা (নাসা টিভি) ও মোঃ সোহান (দৈনিক পাঞ্জেরী) এবং পরবর্তিতে নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য গত ৯ নভেম্বর রবিবার মিরপুর ১ চিড়িয়াখানা রোড শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা ১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা ১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাকের সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া মিরপুরে কর্মরত  দুই শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy