ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ

2025-11-17T21:23:43+00:00
2025-11-17T21:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৭ নভেম্বর) রাত আটটা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিলবোর্ডের নিচের প্রধান সড়কে মোটরসাইকেলে এসে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পেছন থেকে একটি পুলিশের গাড়ি ধাওয়া করেও তাদের ধরতে পারিনি।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন জানান, আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নাম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy