ককটেল হামলায় পুলিশের এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দুষ্কৃতিকারীদের ছোঁড়া ককটেল হামলায় পুলিশের একজন এএসআই আহত হয়েছেন।বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানা

2025-11-20T12:34:50+00:00
2025-11-20T12:37:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ককটেল হামলায় পুলিশের এএসআই আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ১২:৩৭ পিএম  (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দুষ্কৃতিকারীদের ছোঁড়া ককটেল হামলায় পুলিশের একজন এএসআই আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে। মো. নুর ইসলাম নামে আহত ওই এএসআইকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। 

তিনি জানান, দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. নুর ইসলাম আহত হন। ঘটনার পর আহত এএসআইকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘এসব দুষ্কৃতিকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করুন।’




  বিষয়:   ককটেল  পুলিশ  দুষ্কৃতিকারী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy