বকশি বাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর বকশি বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।সোমবার (২৪

2025-11-24T13:38:42+00:00
2025-11-24T13:38:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বকশি বাজারে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

রাজধানীর বকশি বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে বকশি বাজার বুয়েট এর খেলার মাঠ সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার পায়ে পচন ধরেছে। ওই এলাকায় ঘোরাফেরা করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।




  বিষয়:   বকশি বাজার  অজ্ঞাতনামা  মরদেহ উদ্ধার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy