রাজধানীর কয়েকটি স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সেগুন বাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয় ও শিল্পকলা একাডেমি সংলগ্ন স্থানসহ রাজধানীর বিভিন্ন একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বুধবার

2025-11-27T21:35:33+00:00
2025-11-27T21:35:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর কয়েকটি স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১৯৬)
X

সেগুন বাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয় ও শিল্পকলা একাডেমি সংলগ্ন স্থানসহ রাজধানীর বিভিন্ন একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

তিনি জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্ত। পরে সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy