কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির হেলথ ক্যাম্প

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজধানী

কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির উদ্যোগে

2025-11-27T21:46:12+00:00
2025-11-27T21:46:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির হেলথ ক্যাম্প
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৮৩)
X

কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির উদ্যোগে দুই দিনব্যাপী একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা প্রায় ১২০০ রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে পরিচালিত হয়।

দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন, রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন, গাইনী ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান,ডা  আসাদুজ্জামান,  শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন, ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম,ডা তৌহিদ আউয়াল,  ডা. বাদশা, ডা. শেখর, ডা. সীমান্ত, ডা. হাশেমী, ডা. এরশাদ, ডা. মামুন, ডা. কাজী আবু তালহা, ডা. আহাদ, ডা. রুদ্র, ডা. রানা, ডা. সৈকত, ডা. ইমরান, ডা. রায়হান, ডা. মমী, ডা. নাজেম, ডা. তূর্য, ডা. শিফা, ডা. ওমর, ডা. তানভীর, ডা. মুনতাসীর, ডা. সিফাত, ডা. সাব্বির, ডা. পিয়াস, ডা. নাফি, ডা. অতুল, ডা. অয়ন, ডা. নীরব, ডা. সানিউলসহ আরও অনেকে।

এদিকে, হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy