মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। এর কয়েক ঘণ্টা পর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে। এর কয়েক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।

2025-11-28T17:22:56+00:00
2025-11-28T18:00:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ৭৩)
X

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। এর কয়েক ঘণ্টা পর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে। এর কয়েক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকাল সাতটার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মোহাম্মদপুর থানার ওসি আরও বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। 

উদ্ধারকৃত ককটেলটি জেনেভা ক্যাম্পের নাকি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত সংগঠনের- এ প্রশ্নে তিনি বলেন, জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




  বিষয়:   ঝটিকা মিছিল  ছাত্রলীগের মিছিল  যুবলীগের মিছিল  ককটেল 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy