শাহবাগে বাউলের মুক্তি দাবির অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং কয়েকটি জেলায় বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের।

2025-11-28T18:38:55+00:00
2025-11-28T18:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহবাগে বাউলের মুক্তি দাবির অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৪২)
X

বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং কয়েকটি জেলায় বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের। 

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানের আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচীতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, ‘জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের কনসার্ট থেকে কিছু লোক আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালায়। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ছিল। তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে।’
অংশগ্রহণকারী মিশকাত তানিশা অভিযোগ করে বলেন, ‘তাদের একজন আমাকে জুতা তুলে মারার হুমকি দিয়েছেন।’

প্রসঙ্গত, শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ।

জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, ‘পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয়, সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।’

মো. শাহরিয়ার আলম নামের এক আয়োজক বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তাদের আয়োজনে (গানের আর্তনাদ) আমরা উপস্থাপন করেছিলাম যে, এখানে কোনও কালচারাল ফ্যাসিজম চলবে না।’

জুলাই মঞ্চের মো. ওয়াসীর বলেন, ‘আমরা বলেছিলাম আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করেন কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে।’




  বিষয়:   গানের আর্তনাদ  জুলাই মঞ্চ  বাউল  আবুল সরকার  হামলা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy