তিলোত্তমা বাংলা ও মাইকিচেন এর সিরামিক উদ্ভাবন প্রদর্শন

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

তিলোত্তমা বাংলা ও মাইকিচেন সিরামিকের বহুমাত্রিক ব্যবহারের নতুন দৃষ্টান্ত নিয়ে হাজির সিরামিক এক্সপো ২০২৫ এ।উন্নতমানের সিরামিক টাইলস বহুবিধ

2025-11-28T19:34:39+00:00
2025-11-28T19:34:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিলোত্তমা বাংলা ও মাইকিচেন এর সিরামিক উদ্ভাবন প্রদর্শন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৯৭)
X

তিলোত্তমা বাংলা ও মাইকিচেন সিরামিকের বহুমাত্রিক ব্যবহারের নতুন দৃষ্টান্ত নিয়ে হাজির সিরামিক এক্সপো ২০২৫ এ।

উন্নতমানের সিরামিক টাইলস বহুবিধ প্রয়োগের সুযোগ তৈরি করে-এক্সপোতে তুলে ধরা হলো বড় স্ল্যাব ও প্রিসিশন কাটিংয়ের সম্ভাবনা।

গতকাল দেশের বিল্ডিং ম্যাটেরিয়াল ও ফিনিশিং সেক্টরের অন্যতম বড় ও বহুল প্রতীক্ষিত আয়োজন সিরামিক এক্সপো ২০২৫ আজ শুরু হয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে।

এবারের আয়োজনে তিলোত্তোমা বাংলা গ্রুপ এবং মাই কিচেন উদ্ভাবনী ভাবনায় সিরামিক ব্যবহারের নানামুখী সম্ভাবনা তুলে ধরেছে, যেখানে সিরামিক টাইলসকে কেবল মেঝে বা দেয়ালের উপকরণ হিসেবে নয় সবরং একটি বহুমাত্রিক ডিজাইন ও স্থাপত্যিক উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তিলোত্তমা ও মাই কিচেন এর প্রদর্শনী স্টলের দুটি মূল আকর্ষণ বড় আকারের সিরামিক স্ল্যাব (বড় স্ল্যাব) এবং উন্নত প্রিসিশন কাটিং সার্ভিস। বড় স্ল্যাবের একটানা জোড়হীন ফিনিশ অভ্যন্তরকে দেয় আধুনিক, বিলাসবহুল ও প্রসারিত সৌন্দর্য; যা ব্যবহার করা যায় বসার ঘর, শোবার ঘর, বাথরুম, কিচেন কাউন্টার, বাণিজ্যিক স্থান বা বিল্ডিং ফ্যাসাদসহ নানা ক্ষেত্রে।

অন্যদিকে, তিলোত্তোমা এর প্রিসিশন কাটিং প্রযুক্তি সিরামিক টাইলসকে দেয় বিশেষ আকার, কাস্টম প্রোফাইল, ডেকর এলিমেন্ট, সিঁড়ির ট্রিট, ফার্নিচার সারফেস, মিউজিয়াম-গ্রেড ডিজাইন প্যানেল সহ বহুবিধ প্রয়োগের সুযোগ যা সাধারণ স্থানীয় টাইলসে সম্ভব নয়। প্রতি বছর নতুন সারফেস ও নতুন প্রযুক্তি উপস্থাপন করা এবং টোটাল বিল্ডিং সল্যুশন প্রদান করাই তিলোত্তমার মূল শক্তি।

তিলোত্তোমা বাংলা গ্রুপ জানায়, উন্নত মানের সিরামিক টাইলস বহুমাত্রিক ব্যবহারের পথ খুলে দেয়। ফ্লোরিংয়ের বাইরে গিয়ে এটি আজ ডিজাইন, স্থাপত্য, সৌন্দর্য এবং ফাংশনের একটি সমন্বিত উপাদান।

ইভেন্টের বিবরণ
স্থান: প্যাভিলিয়ন ৩, ব্লক বি, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা
তারিখ: ২৭–৩০ নভেম্বর ২০২৫
অংশগ্রহণকারী: তিলোত্তোমা বাংলা গ্রুপ ও মাইকিচেন
উন্মুক্ত: স্থপতি, ইন্টেরিয়ার ডিজাইনার, রিটেইলার, ডিলার, শিল্প-সংশ্লিষ্ট পেশাজীবী ও সাধারণ দর্শনার্থী





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy