রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম আপডেট: ০১.১২.২০২৫ ৪:৪৬ পিএম (ভিজিট : ১৮০)

X
ঢাকার মোহাম্মদপুরে ৬ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর জহুরি মহল্লার ৩৬/এ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।