এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

এস এম জাহাঙ্গীরকে ধানের শীষের প্রার্থী ঘোষণার পরপরই উত্তরা এলাকায় বিস্তর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র

2025-12-05T21:23:54+00:00
2025-12-05T21:23:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ২৬৯)
X

এস এম জাহাঙ্গীরকে ধানের শীষের প্রার্থী ঘোষণার পরপরই উত্তরা এলাকায় বিস্তর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়ে শুক্রবার রাতে উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে এলাকা থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ রোডের জসিমউদ্দিন মোড় পর্যন্ত বিক্ষোভ ও মশাল মিছিল করেন বিএনপির সহস্রাধিক স্থানীয় নেতাকর্মী।

সন্ধ্যার পর থেকেই ছোট ছোট মিছিল যোগ হয়ে বড় বিক্ষোভে রূপ নেয়। সন্ধ্যার পরে উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি–সমর্থিত নেতাকর্মীরা। কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তরার বিভিন্ন সেক্টরে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভই রূপ নেয় মশাল মিছিলে।

বিক্ষোভকারীরা জানান, “তৃণমূলের মতামত না নিয়েই মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এটা মেনে নেব না। সিদ্ধান্ত পরিবর্তন না করলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।”

মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘মনোনয়ন প্রত্যাহার চাই’, ‘অবাঞ্ছিত প্রার্থী মানি না’— এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত ছিল।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy