ঢাকায় ১০ তলা ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার তুরাগের শুকুরভাঙা এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ভোরে

2025-12-07T13:36:34+00:00
2025-12-07T13:36:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় ১০ তলা ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম   (ভিজিট : ৬৬)
X

ঢাকার তুরাগের শুকুরভাঙা এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

জানা গেছে, ভোর ০৫টা ৫০ মিনিটে তুরাগের ৮/১ শুকুরভাঙা এলাকার ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত উত্তরা ফায়ার স্টেশনের ২টি, পল্লবীর ২টি, টঙ্গীর ২টি এবং কুর্মিটোলার একটি মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৫৮ মিনিটে। ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে পঞ্চম তলার উপরের তলাগুলোর বাসিন্দাদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে ভবনের উপরের তলাগুলোর বাসিন্দাদের নিরাপদে ছাদে নিয়ে যান। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন সামান্য আহত হন, তবে কারো অবস্থাই গুরুতর নয়। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর সকাল ৭টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। 

প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy