খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা–১৮ আসনবাসীর দোয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনবাসীর উদ্যোগে এক সম্মিলিত দোয়া ও

2025-12-08T18:48:34+00:00
2025-12-08T18:48:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা–১৮ আসনবাসীর দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১০১)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনবাসীর উদ্যোগে এক সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার রোগমুক্তি শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা।” 

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।

দোয়া মাহফিলে বক্তারা বেগম জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন। তারা বলেন, দেশনেত্রীর সুস্থতা ফিরে পাওয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্যের জন্য অত্যন্ত জরুরি।

মোনাজাতে জাতির কল্যাণ, দেশবাসীর শান্তি-সমৃদ্ধি এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, তরুণ কর্মীরা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠানজুড়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy