দেশের বাজারে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে মূল্যবান ধাতু সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ ডিসেম্বর রাতে দেয়া বিজ্ঞপ্তির

2025-12-11T10:29:33+00:00
2025-12-11T10:29:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দেশের বাজারে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ এএম   (ভিজিট : ৭৮)
X

দেশের বাজারে মূল্যবান ধাতু সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ ডিসেম্বর রাতে দেয়া বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে দেশের বাজারে সর্বশেষ সমন্বয়কৃত দামেই সোনা বিক্রি হচ্ছে। এবার প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে।


এর ফলে, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি বিভিন্ন হতে পারে।


এর আগে, গত ১ ডিসেম্বর বাজুস ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করেছিল। চলতি বছরে সোনার দাম দেশে মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৬ বার এবং কমানো হয়েছে ২৭ বার।


অপরদিকে, রুপার দাম দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম কমানো হয়েছে।





  বিষয়:   রুপা  সোনা  দেশের বাজার 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy