রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে

2025-12-11T12:06:59+00:00
2025-12-11T12:29:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ১২:২৯ পিএম  (ভিজিট : ৯২)
X

শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে এই সড়কে যানবাহন চলাচল। আশেপাশের সড়কেও দেখা দিয়েছে তীব্র যানজট।


বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।


জানা গেছে, ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে সাকিবুল হাসান নামে এইচএসসির এক শিক্ষার্থী গতকাল বুধবার নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে সহপাঠীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে।


পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।





  বিষয়:   ফার্মগেট  সড়ক অবরোধ  শিক্ষার্থী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy