পুরান ঢাকায় আবারও ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

2025-12-11T19:00:47+00:00
2025-12-11T19:00:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুরান ঢাকায় আবারও ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৯০)
X

সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে মারা যান। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যমবাজার এলাকায়।

ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।




  বিষয়:   পুরান ঢাকা  শ্যামবাজার  ব্যবসায়ী  গুলি  হত্যা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy