বিজিএমইএ নেতাদের সঙ্গে ভারতস্থ মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

ভারতস্থ মঙ্গোলিয়ার মাননীয় রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ (H.E. Ganbold Dambajav) বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নেতাদের

2025-12-13T16:25:50+00:00
2025-12-13T16:25:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিজিএমইএ নেতাদের সঙ্গে ভারতস্থ মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৭২)
X

ভারতস্থ মঙ্গোলিয়ার মাননীয় রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ (H.E. Ganbold Dambajav) বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন। 

ঢাকার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিশেষত বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুল জেনারেল, নাসরিন ফাতেমা আউয়াল।

বিজিএমইএ এর পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এর নেতৃত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক সামিহা আজিম।

বিজিএমইএ সভাপতি মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতকে বিজিএমইএ দপ্তরে স্বাগত জানান। তিনি বলেন, বিজিএমইএ রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের উদ্যোগ নিয়েছে। এই দৃষ্টিকোন থেকে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আজকের এই বৈঠক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। 

বৈঠকে মঙ্গোলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের একাধিক সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়, যা বাংলাদেশের পোশাক ও অন্যান্য শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ বলেন, মঙ্গোলিয়া তার কাশ্মীরি (কাশ্মীরি উল দিয়ে তৈরি পোশাক) ও চামড়া রপ্তানি সম্প্রসারণে অংশীদার খুঁজছে এবং এই পণ্যগুলোতে মূল্য সংযোজন, সেইসঙ্গে টেক্সটাইল উৎপাদন এবং যৌথ প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশকে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অংশীদার হিসেবে দেখছে। 

তিনি বাংলাদেশী উদ্যোক্তাদের মঙ্গোলিয়ায় কৌশলগত খনিজ দ্রব্য, মূল্য সংযোজন এবং লজিস্টিক প্রভৃতি খাতগুলোতে সরাসরি বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহবান জানান।

তিনি জানান, মঙ্গোলিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ বিভিন্ন দেশের ইপিএ করা আছে। এর ফলে, বাংলাদেশী উদ্যোক্তারা মঙ্গোলিয়ায় বিনিয়োগের মাধ্যমে ইউরোপীয় এবং জাপানের বাজারে শুল্ক সঙক্রান্ত সুবিধা নিয়ে প্রবেশ করার সুযোগ পাবেন।

বৈঠকে রাষ্ট্রদূত মঙ্গোলিয়ায় নির্মান শিল্প, সড়ক ও মহাসড়ক উন্নয়ন, রেল উন্নয়ন, কৃষি, মাইনিং প্রভৃতি খাতে দক্ষ শ্রমিকের বিপুল চাহিদা তুলে ধরে বলেন যে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে।

বৈঠকে দু দেশের মধ্যে বানিজ্য সম্প্রসারণে বিজিএমইএ এবং মঙ্গোলিয়ান চেম্বার অব কমার্স এর মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরত্ব আরোপ করা হয়।

সিদ্ধান্ত হয় যে ২০২৬ সালের মার্চ মাসে বিজিএমইএ এবং মঙ্গোলিয়ান চেম্বার অব কমার্স এর মধ্যে একটি জুম মিটিং অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে মঙ্গোলিয়া থেকে একটি ট্রেড মিশন বাংলাদেশে আসবে এবং জুন/জুলাই মাসে বিজিএমইএ থেকে একটি ট্রেড মিশন মঙ্গোলিয়া সফর করবে। 






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy