আইসিবি এর ৪৯তম বার্ষিক সাধারণসভা

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে

2025-12-14T16:37:03+00:00
2025-12-14T16:42:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইসিবি এর ৪৯তম বার্ষিক সাধারণসভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ৫৮)
X

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারগণের জন্যশূন্য লভ্যাংশঅনুমোদন করা হয়। আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালকএবং পরিচালনা বোর্ড এর অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

গত ১৩.১১.২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ হতে রাষ্ট্রীয় গ্যারান্টির মাধ্যমে আইসিবি কে ৩০০০.০০ কোটি টাকা ঋণ বাংলাদেশ ব্যাংক কর্তৃকমঞ্জুর করা হয়। উক্ত মঞ্জুরীকৃত ঋণের অর্থ উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধ এবং বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে আইসিবি’র নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে শেয়ারহোল্ডারগণ মতামত প্রদান করেন।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারে আইসিবিকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ, সিডিবিএলএবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ আইসিবি’র ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিত হন। ২০২৪-২০২৫অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ১২২৭.৬৬কোটি টাকা এবং ১২১৩.৮৬কোটি টাকা নিট লোকসান করেছে। সভায় শেয়ারহোল্ডারগণ আইসিবি’র ২০২৪-২০২৫অর্থবছরের বার্ষিক চূড়ান্ত হিসাব এবং পরিচালনা বোর্ড কর্তৃক ঘোষিতশূন্যলভ্যাংশঅনুমোদন করা হয়। উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে আইসিবি’র শেয়ারহোল্ডারগণের জন্য ২% নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিলো।

২০২৪-২০২৫অর্থবছরে আইসিবি পুঁজিবাজারে সর্বমোট ৩৫৭৪.৩৪কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়া, ২০২৪-২০২৫ অর্থবছরে আইসিবি লভ্যাংশ, মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ/অগ্রিম খাতে সর্বমোট ১৭৯.৮১কোটি টাকা আদায় করেছে। আলোচ্য অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জ-এ আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিভিন্ন পোর্টফোলিওতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩,৯৩৭.২৩কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের ৩,০৭৯.৩৯কোটি টাকার তুলনায় ৬.৫৫ শতাংশ বেশি। 

শেয়ারবাজারের এই সংকটময় মুহুর্তে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেআইসিবি’র প্রচেষ্টাঅব্যাহত রয়েছে। সভায় অভিলক্ষ্য অর্জনের লক্ষ্যে আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মচারীদের নিরলস প্রচেষ্টা এবং উদ্যোগ অব্যহত রাখার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতেও পুঁজিবাজারে আইসিবি’র ভূমিকা ও অবস্থান সুদৃঢ় রাখতে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy