গুলশান-২ গোলচত্বর কাল থেকে ‘ফেলানী অ্যাভিনিউ’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হয়েছে। আগামীকাল (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এর নাম ফলক উন্মোচন করা হবে।

2025-12-15T16:29:25+00:00
2025-12-15T16:29:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশান-২ গোলচত্বর কাল থেকে ‘ফেলানী অ্যাভিনিউ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ৭৪)
X

গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। 

সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হয়েছে। আগামীকাল (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এর নাম ফলক উন্মোচন করা হবে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। 




  বিষয়:   গুলশান-২  ফেলানী অ্যাভিনিউ  ফেলানী  সীমান্ত  বিএসএফ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy