যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীর কাজলা এলাকার নয়ানগর আলপালা মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি

2025-12-16T21:28:05+00:00
2025-12-16T21:28:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৭৭)
X

যাত্রাবাড়ীর কাজলা এলাকার নয়ানগর আলপালা মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে ছিল। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতো। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়ানগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ফারুককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ফারুক আর বেঁচে নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy