প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ এএম (ভিজিট : ৫৯)

X
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়।
এক পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িংয়ে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে।
পরে আরেক পোস্টে জানানো হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।