ঢাকা-১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আমিনুল ইসলাম, উত্তরা

রাজধানী

ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) উত্তরা

2025-12-22T15:57:21+00:00
2025-12-22T15:57:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আমিনুল ইসলাম, উত্তরা
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৪১৩)
X

ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উত্তরা আজমপুর কাঁচাবাজারস্থ আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব মোঃ মান্নান তালুকদার (মাহিন) এবং সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স।

এ সময় উত্তরার এনসিপি সাত থানার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন- আমিনী ফেরদৌস, মোঃ আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, ইব্রাহিম খলিল, মোঃ সুজন মিয়া, মোঃ বেল্লাল হোসেন খান, তানজিম জিম, মাসনুন নাফি এবং মোঃ হাবিবুর রহমান (প্রিন্স)।

অনুষ্ঠানে এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তি থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মিনহাজুল ইসলাম ফাহিদসহ ছাত্রশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মাহাতাব খান বাধন এবং স্থানীয় যুবশক্তির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৮ আসনে গণমানুষের পক্ষে রাজনীতি ও পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy