বাংলাদেশ ব্যাংকে আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-Al) বৈশ্বিক আর্থিক খাতে দ্রুত ও সুদূরপ্রসারী পরিবর্তন আনছে। ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতারণা সনাক্তকরণ, গ্রাহকসেবা, পণ্য

2025-12-23T11:41:33+00:00
2025-12-23T11:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংকে আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ এএম   (ভিজিট : ৬২)
X

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-Al) বৈশ্বিক আর্থিক খাতে দ্রুত ও সুদূরপ্রসারী পরিবর্তন আনছে। ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতারণা সনাক্তকরণ, গ্রাহকসেবা, পণ্য উদ্ভাবন, সুপারভিশন ও কমপ্লায়েন্সসহ প্রায় সব ক্ষেত্রে AI নতুন দক্ষতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। একই সঙ্গে এর দায়িত্বশীল, নৈতিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নিয়ন্ত্রক কাঠামো ও নীতিমালার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এ প্রেক্ষাপটে আর্থিক সেবা খাতে Al-এর ব্যবহার ও নিয়ন্ত্রণ কাঠামো বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ২২ ডিসেম্বর এ, কে, এন, আহমেদ অডিটোরিয়ামে "Artificial Intelligence: Reshaping Financial Services and Its Regulation" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক জনাব মোঃ হানিফ মিয়া এবং সেমিনারটি সঞ্চালনা করেন একাডেমির সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাসুদ রানা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী। এছাড়াও আর্থিক খাতে AI Adoption বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগগ্ম পরিচালক (আইসিটি) জনাব মোঃ রেজাউল করিম।

প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) জনাব মোহাম্মদ জাকির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জনাব মোঃ মাহবুব করিম এবং রিভ গ্রুপের গ্রুপ সিইও জনাব এম, রেজাউল হাসান।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, Al. Machine Learning Large Language Model বাস্তবায়ন টিমের সদস্যগণ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইটি প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক জনাব মোঃ হানিফ মিয়া বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী মাধ্যম। সঠিক নীতি, দায়িত্বশীল ব্যবহার এবং কার্যকর তদারকির মাধ্যমে এই প্রযুক্তি বাংলাদেশের আর্থিক খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, দক্ষ এবং স্থিতিশীল করতে পারে।

মূল প্রবন্ধ উপস্থাপক পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী অত্যন্ত প্রাঞ্জলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আর্থিক খাতের জন্য একটি কার্যকর AI কৌশল (Strategy) কেমন হওয়া উচিত-তার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন।

প্যানেল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) জনাব মোহাম্মদ জাকির হাসান জানান, আর্থিক খাতে দায়িত্বশীল ও নিয়ন্ত্রিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি সমন্বিত AI নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ০৭ (সাত) সদস্যবিশিষ্ট একটি পেশাদার AI টিম গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, AI নীতিমালায় তথ্য সুরক্ষা, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, AI বিষয়ক নীতিমালা কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা, প্রযুক্তি ব্যবহারকারী এবং গবেষকদের মধ্যে একটি অর্থবহ ও কাঠামোবদ্ধ মেলবন্ধন অপরিহার্য। এর সমন্বয়ের মাধ্যমে AI সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন আরও কার্যকরী হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জনাব মোঃ মাহবুব করিম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, সরকারি ও জাতীয় পর্যায়ে AI বিষয়ক নীতিমালা থাকলেও ব্যাংকিং খাতে এ বিষয়ে আলোচনা এখনও তুলনামূলকভাবে সীমিত পর্যায়ে রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করলে এ বিষয়টি আরও বেশি কার্যকররূপে সংযোজিত হবে।

আলোচনায় রিভ গ্রুপের গ্রুপ সিইও জনাব এম. রেজাউল হাসান আর্থিক খাতে AI সংক্রান্ত পাইলট প্রজেক্টগুলো বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য ব্যাংকের ব্যবহারকারী গ্রুপকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সমাপনান্তে সভাপতি মহোদয় ব্যাংকসমূহের প্রতি আহবান করেন-AI-কে শুধু পাইলট প্রকল্প হিসেবে নয়, বরং যথাযথ ডেটা, দক্ষ মানবসম্পদ, শক্তিশালী সাইবার সিকিউরিটি এবং ব্যাখ্যাযোগ্য সিস্টেমসহ একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সক্ষমতা হিসেবে দেখতে হবে। পরিশেষে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি মহোদয় সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।




  বিষয়:   কৃত্রিম বুদ্ধিমত্তা  বাংলাদেশ ব্যাংক  সেমিনার 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy