বাবুবাজারে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে

2025-12-23T12:46:35+00:00
2025-12-23T12:52:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবুবাজারে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ১২:৫২ পিএম  (ভিজিট : ৮৯)
X

রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একই সঙ্গে বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

কাজী নজমুজ্জামান বলেন, ১৩ তলা ভবনের ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস। এই ভবনের ৬ তলায় ব্যাগ তৈরি করে। সেখানে ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। আমরা ৫ মিনিটে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা আবাসিক ভবন, সেহেতু আমরা ঝুঁকি অনুযায়ী সঙ্গে সঙ্গে আরও ইউনিটকে আসার জন্য ম্যাসেজ দেই। কারণ, ওপরে অনেকেই আটকা থাকতে পারে। আমাদের অন্য টিম দ্রুত সময়ে রেসপন্স করে এবং ঘটনাস্থলে আসার কিছুক্ষণের ভেতর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনটা অন্য কোনো দিকে আর ছড়াতে পারেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই ভবনে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল। আমরা আগুন নির্বাপণ করছি এবং প্রত্যেকটি তলা আমরা চেক করছি। আমরা চেক করলেই বুঝতে পারবো কেউ আটকা পড়া অবস্থায় আছে কি না। আমরা যতটুকু চেক করেছি এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের তথ্য পাইনি।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেই প্রথমে আমাদের একটা টিম আগুন নেভানোর কাজে ছিল। আরেকটা টিম পেছনের সিঁড়ি দিয়ে ১৩ তলা পর্যন্ত উঠছে এবং সবাইকে বের করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয়নি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে যারা ছিল তারা বলছিল শর্ট সার্কিট। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই। এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে আগুনের কারণ এবং ক্ষতি সম্পর্কে জানতে পারবো।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy