বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পবিপ্রবি জিয়া পরিষদের শোক

পবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও

2026-01-01T14:20:03+00:00
2026-01-01T14:20:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পবিপ্রবি জিয়া পরিষদের শোক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৮৭)
X

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)।

গত রোববার (৩০ ডিসেম্বর) পরিষদের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি ড. হাচিব মোহাম্মাদ তুষারের যৌথ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় বলা হয়, দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকার ও বিরোধী দল—উভয় ভূমিকায় থেকেই তিনি গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রাখেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ভোরে এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy