দাগনভূঞায় মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকাসহ আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে

2026-01-01T17:49:38+00:00
2026-01-01T17:49:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাগনভূঞায় মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ফেনীর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকাসহ আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় মোট ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন দাগনভূঞা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর সাকলাইন বিন আহসান, সেনাবাহিনীর সদস্যরা, দাগনভূঞা থানা পুলিশ, পৌরসভা ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানকালে ফুটপাত দখল উচ্ছেদ করা হয় এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়। আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে প্রধান সড়কে যানবাহন পার্কিং করে ও ভ্রাম্যমাণ দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy