রামগতিতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

2026-01-01T19:11:55+00:00
2026-01-01T19:11:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১৫৩)
X

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার রাহমানিয়া জামে মসজিদে  মরহুমার আত্মার মাগফিরাত কামনা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -৪ রামগতি - কমলনগর সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া যুবদল ছাত্র দল সেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিণী বিএনপির সভাপতি ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গত মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোটি মানুষের ভালো বাসা ও জানাজার নামাজ শেষে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে শায়িত করা হয়। 

জাতীয়তাবাদ ও ইসলামি মুল্যবোধে বিশ্বাসী নেত্রীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন রহমানিয়া জামেমসজিদের ইমাম হাফেজ মাইন উদ্দিন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy