রাঙ্গাবালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ

2026-01-02T19:33:03+00:00
2026-01-02T19:33:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৬৭)
X

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নসহ প্রত্যেকটি জামে মসজিদে জুমা নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপজেলা সদরসহ বিভিন্ন  ইউনিয়নের জামে মসজিদে বিএনপি নেতাকর্মীসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও আপসহীন নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy