প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ১৮৪)

X
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর ভাঙ্গুড়া উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বুলেটিন এর উপজেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ।
ভাঙ্গুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মোঃ ময়নুল হকের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনকন্ঠের উপজেলা প্রতিনিধি ছাইফুল ইসলাম খান, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আলহাজ মোঃ আব্দুল খালেক, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাহ্হার, দৈনিক আমাদের বড়ালের স্টাফ রিপোর্টার মোঃ সাইদুর রহমান, দৈনিক পাবনার আলোর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, স্বাধীন খবর এর উপজেলা প্রতিনিধি সুবোধ কুমার ঘোষ, মোঃ মোফাজ্জল হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন সরফু, আলোক চিত্র প্রতিনিধি কাজী মোঃ সাইদুর রহমান।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি, এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়।
দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুল হাই কাবেরী।