নাম-ছবি দিয়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অপূর্বর

বিনোদন ডেস্ক

বিনোদন

তারকাদের ছবি বা ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নতুন কিছু নয়। গেল আগস্টে এমন পরিস্থিতির শিকার হন

2026-01-03T10:22:29+00:00
2026-01-03T10:22:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাম-ছবি দিয়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অপূর্বর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ৬৫)
X

তারকাদের ছবি বা ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নতুন কিছু নয়। গেল আগস্টে এমন পরিস্থিতির শিকার হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আবারও ঘটলো একই ঘটনা। নিজের ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অপূর্ব।

কয়েকদিন থেকে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত-রাজনৈতিক বক্তব্য ছড়ানো হচ্ছে, যা চোখ এড়ায়নি অভিনেতার।

শুক্রবার বিকেলে ভুয়া ফটোকার্ডগুলো নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অপূর্ব। এরমধ্যে একটিতে লেখা হয়েছে, ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে, সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’

অন্য একটি ফটোকার্ডে লেখা, ‘কোথাও স্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?’

এই ফটোকার্ডগুলোর বক্তব্য তার নয় বলে স্পষ্ট জানিয়েছেন অপূর্ব। এ ধরনের ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গেল আগস্টে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরে একমাত্র সন্তানকে সারপ্রাইজ দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে বাবা–ছেলের স্নেহ-ভালোবাসার মুহূর্ত ফুটে উঠলেও সেটিকে কেন্দ্র করে কিছু মানুষ নোংরা ও মিথ্যা আলোচনা শুরু করেন। সেসময়ও যারা ভুয়া তথ্য ছড়িয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন অপূর্ব।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy