বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর পোরশা উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2026-01-03T12:27:39+00:00
2026-01-03T12:31:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১২:৩১ পিএম  (ভিজিট : ১২৩)
X

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর পোরশা উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কাইয়ুম শাহ্ চৌধুরীর চাতালে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা। সভার সঞ্চালক ছিলেন- সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল।

এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শোক সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল গণি, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাউল্লাহ মন্ডল, যুবদল নেতা ইকবাল হাসান শাহ্, এনামুল হক শাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy