পাটখড়ি পোড়ানোর ধোয়ায় পরিবেশ বিনষ্ট

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের নয়নগরের চারকোরল কোম্পানির পাটখড়ি পুড়ানোর ফলে চারিদিকে পরিবেশ বিনষ্ট হচ্ছিলো সেই চারকোল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ফলে

2026-01-03T15:08:26+00:00
2026-01-03T15:08:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাটখড়ি পোড়ানোর ধোয়ায় পরিবেশ বিনষ্ট
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৩৭)
X

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের নয়নগরের চারকোরল কোম্পানির পাটখড়ি পুড়ানোর ফলে চারিদিকে পরিবেশ বিনষ্ট হচ্ছিলো সেই চারকোল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ফলে প্রায় সাড়ে তিন লাখ টাকার পাটখড়ি পুড়ে ভষ্মীভূত হয় এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। প্রায় ১০ দিন আগে এই ঘটনা ঘটলেও বর্তমানে জনগণের প্রতিবাদের মুখে কোম্পানিটি চালু করা এখনো সম্ভব হয়নি।

চারকোল কোম্পানির ম্যানেজার আব্দুর রহিম জানান শ্রমিকরা ২৫ ডিসেম্বর পাটখড়ি পোড়াতে গিয়ে হঠাৎ করেই পাশের পাটখড়ির গাদাতে আগুন ধরে যায় এবং এই আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে পাঠখড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে আটঘরিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসীর দাবি দীর্ঘদিন যাবত এখানে পাটভড়ি পুড়ানোর সময় প্রচুর পরিমাণে ছাই ও ধোয়া ছড়িয়ে পড়ত, মানুষ চলতে-ফিরতে, খেতে-পড়তে এক কথায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। চারকোল কোম্পানির মালিক রইস উদ্দিনকে এ ব্যাপারে এলাকাবাসী বারবার আপত্তি জানালেও কোন কাজ হয় নাই। এলাকাবাসীর দাবি আবার যেন পাটখড়ি পুড়ানো না হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy