যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে কাজিপুর উপজেলায় নদীরক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

2026-01-03T15:31:40+00:00
2026-01-03T15:31:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৫৫)
X

সিরাজগঞ্জে কাজিপুর উপজেলায় নদীরক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়প ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাঈমা জাহান সুমাইয়া জানান, অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয় এবং এসময় ৫ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), ইয়াসিন(২২), লিয়াকত আলী খান (৫০) ও খলিল মোল্লা (৪৫)। 

পরে জড়িতরা ভবিষ্যতে এমন কার্যক্রম না করার মুচলেকা দিলে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড ফেরত দেওয়া হয়। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy