নাইক্ষ্যংছড়িতে চোরাই গরুসহ পিকআপ জব্দ, আটক ৩

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই একটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।নাইক্ষ্যংছড়ি থানার

2026-01-03T20:03:10+00:00
2026-01-03T20:03:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে চোরাই গরুসহ পিকআপ জব্দ, আটক ৩
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩১২)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই একটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মনসুর হোছাইন মানিক জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর আজুখাইয়া সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ভেতর থেকে একটি চোরাইকৃত গরু উদ্ধার করা হয় এবং গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত বাচা মিয়ার পুত্র শাহ কামাল (২৭), কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মো. শফির পুত্র মো. জোবাইর (৩০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আবদুল আজিজের পুত্র নাজমুল হাসান ওরফে মো. হাসান (২৫)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, আটককৃতরা পিকআপ ভ্যানে করে চোরাই গরু পাচারের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। উদ্ধার করা গরু ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং গরু চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

স্থানীয়রা পুলিশের এ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও নতুন ওসি যোগদানের পর থেকে বেশ কয়েকটি অভিযানে সফলতা লাভ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy