যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার

2026-01-03T21:00:17+00:00
2026-01-03T21:00:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বিএনপি নেতার মাথায় গুলি করে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ১২২০)
X

যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। ৭টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারিনি।’

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে যান আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy