প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম (ভিজিট : ১১৮)

X
“সঞ্চয় বাড়ায় প্রবৃদ্ধি”—এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ক্ষুদ্র ব্যবসায়ীদের সঞ্চয়ী সংগঠন ‘বন্ধনে আমরা’। শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যায় নাচোল রেলস্টেশন বাজারে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
২০২৫ সালে ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মূলত সদস্যদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে একটি শক্তিশালী তহবিল গঠন করাই এর মূল লক্ষ্য।
কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহীম আলী। এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুনসুর , সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ খাইরুল ।
বক্তারা বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আপতকালীন সময়ে বা ব্যবসার প্রসারে বড় অংকের অর্থের প্রয়োজন হয়। ‘বন্ধনে আমরা’ সংগঠনটি সেই অভাব পূরণে এবং সদস্যদের ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান করতে বড় ভূমিকা রাখবে।”
অনাড়ম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।