শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ মদসহ আটক ২

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছের‍্যাব-১৪।(৪ জানুয়ারী) রবিবার ভোর

2026-01-04T16:15:12+00:00
2026-01-04T16:15:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ মদসহ আটক ২
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১৪।  

(৪ জানুয়ারী) রবিবার ভোর ৫ টা ৩০মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন বটতলা সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ঐ মাদকদ্রব্য, মোটরসাইকেল সহ  তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শামিম আহম্মেদ, সম্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে  মোঃ ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে  সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এর পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা গামী সীমান্ত সড়কের পূর্ব পার্শ্বে অভিযান চালায় র‍্যাব -১৪। 

এসময় দুইজন মাদক কারবারি সহ  ৩৬৯ বোতল বিদেশী মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটর সাইকেল ও একটি চাইনিস কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত  মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটর সাইকেলের মূল্য আড়াই লাখ টাকা বলে র‍্যাব জানায়। 

আসামিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy