ঋণখেলাপি অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী স্থগিত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই নতুন ধাক্কা খেল বিএনপি প্রার্থী

2026-01-04T17:14:11+00:00
2026-01-04T17:16:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঋণখেলাপি অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী স্থগিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৫:১৬ পিএম  (ভিজিট : ৫৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই নতুন ধাক্কা খেল বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমেদ। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তার মনোনয়ন স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী জসিম উদ্দীন ঋণখেলাপী, এছাড়া এলডিপির প্রার্থীও তার মনোনয়ন বিষয়ে আপত্তি জানিয়েছেন।

চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়ায় তার সঙ্গে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুল হক চৌধুরী ও মো. নুরুল আনোয়ার।

এদিকে বৈধ ঘোষণা পেয়েছেন ৬জন প্রার্থী। 

তাদের মধ্যে রয়েছেন: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলাইমান, এলডিপির ওমর ফারুক, জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াছ।

চট্টগ্রাম-১৪ আসনে প্রাথমিকভাবে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে শেষ পর্যন্ত নয়জনই জমা দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy