প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ২৯৪)

X
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্ত একহাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যলয়ের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।
আন নজির ইসলামীক সেন্টারের সহকারী শিক্ষক মাওলানা ইসমাইলের পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি নদভী।
তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আল নজির ফাউন্ডেশন দীর্ঘ কাল যাবত আর্তমানবতার সেবায় অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাহার মরহুম পিতা মাওলানা নজির আহমদ( রাহ) এর রুহের মাগফিরাত কামনা ও আত্বার শান্তির জন্য এই ফাউন্ডেশনের সৃষ্টি। তিনি আরো বলেন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অসহায়দের মানবিক সেবা,শীতার্তদের কম্বল,বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন, প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, গরীব মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা,আর্থ সামাজিক উন্নয়নে সেলাই মেশিন বিতরন, চিকিৎসা সেবা সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তাছাড়া উক্ত ফাউন্ডেশনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
আন নজির ইসলামীক সেন্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরে উপস্থিত ছিলেন- জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক আল্লামা হাফেজ আবদুল হক, আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুল হক মাক্কী, সহকারী পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, আন নজির ইসলামীক সেন্টারে শিক্ষা পরিচালক হাফেজ মুফতি রিদওয়ানুল হক, বিএনপি নেতা মুহিবুল্লাহ, বিএনপি নেতা শাহজাহান সহ অনেকে।