
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজানুর গাজী নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। তিনি সন্ধার দিকে একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।