মেলান্দহে পাঁচটি ইটভাটাকে ৫লক্ষ টাকা জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মেলান্দহে ৫টি ইটভাটাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা

2026-01-05T12:20:50+00:00
2026-01-05T12:20:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেলান্দহে পাঁচটি ইটভাটাকে ৫লক্ষ টাকা জরিমানা
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৫৪)
X

জামালপুরের মেলান্দহে ৫টি ইটভাটাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) দুপুরে  উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

জানা গেছে, মেলান্দহ উপজেলায় ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৫টি ইটভাটাকে জরিমানা করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)এর ৫(২)ধারা লংঘন করায় ইটভাটা সমূহকে এই আইনের ১৫(১)(খ)ধারায় মোট পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

ইটভাটা গুলো হলো- বুরুঙ্গা এলাকার মেসার্স বাদশা ব্রিকস, মেসার্স কে.এম.এম ব্রিকস, পশ্চিম বুরুঙ্গা এলাকার মেসার্স এ.বি.বি ব্রিকস, ফুলকোচা দক্ষিনপাড়ার মেসার্স নূর ব্রিকস, চর আদিয়ারপাড়া এলাকার মেসার্স মা ব্রিকস।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি সহ পরিবেশ অধিদপ্তেরর কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন মেলান্দহ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে এসব ইটভাটাকে বন্ধের নির্দেশ দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ইতিমধ্যে জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে। সকল ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ইটভাটা গুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy