নতুন শিক্ষার্থীদের বরণে ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলে বিশেষ আয়োজন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ মাইলস্টোন স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রবিবার (৪

2026-01-05T12:48:13+00:00
2026-01-05T12:48:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন শিক্ষার্থীদের বরণে ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলে বিশেষ আয়োজন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২৯০)
X

জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ মাইলস্টোন স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিউ মাইলস্টোন স্কুলের মতো একটি সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবীন শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে পারে, তবে তারা শিক্ষা জীবনে অবশ্যই সফলতা অর্জন করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সমাজসেবক মোঃ শাহ ফরিদ, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy