বোদায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল

2026-01-05T15:09:22+00:00
2026-01-05T15:09:22+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বোদায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১০৩)
X

পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। এ সময় কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ।

তীব্র শীতে সেনাবাহিনীর এই উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই কম্বল তাদের কষ্ট অনেকটাই লাঘব করবে। শীতের কারণে তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন, সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় সেই কষ্ট কিছুটা হলেও কমবে।

এদিকে গত দুই দিন ধরে বোদাসহ পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy