গড়ইখালী ইউনিয়নে রাস্তার চলমান কাজের পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার উপকূলীয় সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নে প্রায় ২কোটি টাকার রাস্তা মাটিদ্বারা সংস্কার ও এইচবিবি ইটের কাজের পরিদর্শন করেছেন

2026-01-05T20:08:26+00:00
2026-01-05T20:08:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গড়ইখালী ইউনিয়নে রাস্তার চলমান কাজের পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

খুলনার উপকূলীয় সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নে প্রায় ২কোটি টাকার রাস্তা মাটিদ্বারা সংস্কার ও এইচবিবি ইটের কাজের পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গনরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে বিশেষ প্রকল্প গ্রহন করছে বিশ্বখাদ্য কর্মসুচী। 

কমিউনিটি সম্পদ সৃষ্টি প্রকল্পের আওতায় গড়ইখালীর খুদখালির কানু বাবুর বাড়ি হইতে গাংরখী বাজার পর্যন্ত, ১কোটি ২৮ লক্ষ টাকায় দু'হাজার ১৫ মিটার ওয়াপদার রাস্তা সংস্কার এবং ইটের কাজ করা শুরু হয়েছে। অপরদিকে একই ইউনিয়নে বাইনবাড়িয়া মনির বাড়ি হইতে ব্রিজ পর্যন্ত ৫৬ লক্ষ টাকায় ৮শ৩০ মিটার এইচ বিবি ইটের রাস্তার কাজ চলমান। এ প্রকল্পের আর্থিক সহোগিতা করছে বিশ্বখাদ্য কর্মসুচী। সার্বিক সহযোগিতায়  দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বাস্তবায়নে গড়ইখালী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও বাস্তবায়ন সহযোগী সংস্থা সুশীলন। প্রকল্পের কাজ শেষ হবে ৩১ জানুয়ারি -২০২৬।

সোমবার সকালে এসকল চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব  ওয়াসিউজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন এলজিইডি ইঞ্জিনিয়ার শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা ইকরামুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু সহ ইউজেডটিএফসি কমিটির সকল সদস্য, পিআইসি কমিটির সদস্যবৃন্দ, সুশীলনের পক্ষে ছিলেন উপজেলা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার ও প্রকল্পের দায়িত্বে থাকা সকল সদস্যবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy