শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব শ্রীনগর আটপাড়া

2026-01-05T20:43:14+00:00
2026-01-05T20:43:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X

শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব শ্রীনগর আটপাড়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে  আটপাড়া ইউনিয়ন  বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন  মুন্সীগঞ্জ (১) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। 

আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আটপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জলিল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy